তালেবানের কাবুল নিয়ন্ত্রণের পর উজবেকিস্তানে পালিয়ে যাওয়া মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের পাইলটরা আশ্রয়ের জন্য এখন সংযুক্ত আরব আমিরাত পাড়ি জমাচ্ছেন।
মার্কিন বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত এসব আফগান পাইলটরা প্রায় এক মাস ধরে প্রতিবেশী দেশ উজবেকিস্তানে অবস্থান করছেন।
বিমান ও হেলিকপ্টার নিয়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়া সাবেক আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যদের ফেরত পাঠানোর জন্য ওই দেশগুলোকে চাপ দিয়ে যাচ্ছে আফগান সরকার।
আফগানের নতুন সরকারের তরফ থেকে তাদের অভয় দিয়ে জানানো হচ্ছে যে, দেশে ফিরলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।











