আফগানিস্তানে এখন থেকে ইউনিফর্ম পরে শহরের রাস্তায় পাহারা দিতে যোদ্ধাদের নির্দেশ দিয়েছে তালেবান।
রোববার (১২ সেপ্টেম্বর) আফগান সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সংবাদসংস্থা ডিপিএ-কে এ তথ্য জানান।
তিনি বলেন, তালেবান যোদ্ধাদের ইউনিফর্ম বা উর্দি পরার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে তালেবান যোদ্ধাদের একটি বড় দল কাবুল বিমানবন্দরের সুরক্ষার দায়িত্বে আছে। তাদের কিছুদিন আগেই ইউনিফর্ম দেওয়া হয়েছে। কিন্তু বাকি যোদ্ধারা সাদা পোশাকেই ঘুরছিলেন। এবার তাদেরও ইউনিফর্ম পরতে হবে।
এছাড়া তালেবান যোদ্ধাদেরক আফগান সরকারের পুলিশ প্রশাসনে নিয়ে নেয়া হবে বলেও জানান জাবিউল্লাহ মুজাহিদ।










