spot_img
spot_img

করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৪৬ লাখ ৫২ হাজার

গত একদিনে করোনায় প্রাণহানির তালিকায় যুক্ত হয়েছেন আরও ৬ হাজার ৮০৬ জন। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪০ হাজার মানুষ।

বিশ্বজুড়ে এখন পর্যন্ত সাড়ে ৪৬ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৬০ লাখ মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৬০ লাখ ৮৪ হাজার ৪৩৮ জনের। মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৫২ হাজার ২৬৮ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২০ কোটি ২৬ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন প্রায় এক কোটি ৮৭ লাখ। এদের মধ্যে ১ লাখ ২ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ