spot_img

মেহেরপুরে গভীর রাতে নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা খেল যুবলীগ নেতা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামে স্বামী পরিত্যক্তা এক নারীর ঘরে ঢুকে হাতেনাতে ধরা পরেছেন আলিহীম হোসেন (৩৫) নামের এক যুবলীগ নেতা। পরে স্থানীয়রা তাকে ও ওই নারীকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে বেতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আলিহীম কাজীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। সে বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা আজিজুল হকের ছেলে।

জানা যায়, বেতবাড়িয়া গ্রামের স্বামী পরিত্যক্তা ওই নারীর সঙ্গে যুবলীগ নেতা কয়েক বছর যাবত অবৈধভাবে মেলামেশা করে আসছিলেন। সোমবার রাত ১২টার দিকে ওই নারীর সাথে অবৈধ মেলামেশার সময় স্থানীয় লোকজন আলিহীমকে হাতে-নাতে ধরে ফেলে। পরে স্থানীয়রা আলিহীম ও ওই নারীকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

গ্রামবাসীরা জানান, আলিহীম অনেক দিন ধ‌রে এই অপকর্ম ক‌রে আস‌ছে। আমরা বাধা দি‌তে গে‌লে আমা‌দের বি‌ভিন্নভা‌বে হয়রা‌নি করা হ‌তো। এমন‌কি বা‌হিনী দি‌য়ে আমা‌দের মারধর কর‌ত আলিহীম। সে এলাকায় এক‌টি বা‌হিনী তৈ‌রি ক‌রে‌ছে যারা এলাকার চিহ্নিত ব্যক্তি। আমরা গ্রামবাসী যথাযথ শা‌স্তির দা‌বি জানাই।

গাংনী থানার ডিউটি অফিসার তৌহিদুল ইসলাম জানান, আপত্তিকর অবস্থায় দু’জনকে আটক করা হয়েছে। তারা স্বামী-স্ত্রী পরিচয় দিচ্ছে। প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ