spot_img
spot_img

সুদানে প্রবল বর্ষণে বন্যায় ৮৪ জনের মৃত্যু

সুদানে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ৮৪ জনের মৃত্যু হয়েছে। এতে হাজার হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, সুদানের দক্ষিণাঞ্চলে ব্যাপক বন্যায় প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৬৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এদের মধ্যে দক্ষিণ সুদানের শরণার্থীরাও রয়েছে।

সুদানের বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক জাতীয় পরিষদের মুখপাত্র আবদাল জলিল আবদাল রাহীম বলেন, এ বছরের বর্ষা মৌসুমের শুরু থেকে সুদানের ১১টি রাজ্যে বন্যাজনিত কারণে মোট ৮৪ জনের মৃত্যু এবং আরও ৬৭ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, তারা পানিতে পড়ে, বিদ্যুতপৃষ্ট হয়ে এবং ঘর বাড়ি ধসে পড়ায় প্রাণ হারান। এ প্রাকৃতিক দুর্যোগে সুদান জুড়ে প্রায় ৮ হাজার ৪০৮টি ঘরবাড়ি একেবারে ধসে পড়েছে এবং ২৭ হাজার ২শ’র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রবল বর্ষণ ও বন্যায় জুলাই থেকে প্রায় ১ লাখ ২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ