বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যাক্তির তালিকায় আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বেরাদারের নাম প্রকাশ করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) আমেরিকাভিত্তিক টাইম ম্যাগাজিন এ তালিকা প্রকাশ করে।
ম্যাগাজিনটিতে আফগানিস্তানে তালেবানের বিজয়ে মোল্লা আব্দুল গনি বেরাদারের ভূমিকার বিষয়টি উল্লেখ করা হয়। সাথে সাথে তালেবান যখন কাবুলে প্রবেশ করে তখন রক্ষপাতহীন ক্ষমতা দখল, সাবেক সরকারকে অ্যামেনেস্টির প্রস্তাব, সরকার গঠন ও পার্শ্ববর্তী দেশ বিশেষকরে চীন ও পাকিস্তানের আফগানিস্তান সফরে বেরাদারের মধ্যস্থতার কথা বলা হয়।
টাইম ম্যাগাজিনের ওই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নামও রয়েছে।











