spot_img
spot_img

আমেরিকায় হিজাব পরায় মুসলিম নারীর ওপর হামলা

আমেরিকায় বিমানে হিজাব পরিধান করায় মিশিগান স্টেট ইউভার্সিটির গবেষক দলের সহকারী আয়িশা তৌরি নামে এক মুসলিম নারীর ওপর হামলা হয়েছে।

জানা যায়, গত ১১ সেপ্টেম্বর আটলান্টা থেকে স্পিরিট এয়ার লাইন্সের একটি বিমানে করে মিশিগান আসছিলেন আয়িশা তৌরি। বিমানে এক নারী তার হিজাব দেখে মুসলিম সন্ত্রাসী বলে চিৎকার করতে করতে তার মুখে কিল-ঘুষি মারতে থাকে এবং ধর্মবিদ্বেষী গালি দিতে থাকে। এ ঘটনা বিমানের এক যাত্রী ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

স্পিরিট এয়ারলাইন্সের কর্মীরা জানান, তারা ওই যাত্রীর বর্বর আচরণে বিব্রত। এ যাত্রীকে পরে আর তারা তাদের বিমানে ভ্রমণের সুযোগ দেবেন না।

সূত্র: আরব নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ