spot_img

সব রকম গ্রহণযোগ্য পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সব রকম গ্রহণযোগ্য পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভার শুরুতে তিনি এ কথা বলেন।

সেতু মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির আহ্বানে ও সব দলের সাথে আলোচনা করেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেখানে বিএনপিসহ সব দলের প্রতিনিধিত্ব ছিল। এবারও সব রকম গ্রহণযোগ্য পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন আইন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমাদের দলের সম্মেলনও নির্ধারিত সময়ে হবে। আওয়ামী লীগে আগাম সম্মেলনের নজির নেই।

জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ