spot_img
spot_img

তালেবানের ওপর বোমা হামলার দায় স্বীকার করেছে দায়েশ

আফগানিস্তানের জালালাবাদে দায়িত্বরত তালেবান সদস্যদের ওপর বোমা হামলার দায় স্বীকার করেছে দায়েশ। রোববার দায়েশের বার্তা সংস্থা আমাক এ কথা জানায়।

শনিবার জালালাবাদে বোমা হামলায় কমপক্ষে ৭ জন নিহত ও ৩০ জন আহত হন। রোববারও শহরটিতে হামলার ঘটনা ঘটে।

দায়েশ এই হামলার দায় স্বীকার করে বলেছে, তাদের হামলায় ৩৫ জন তালেবান সদস্য হতাহত হয়েছেন।

দায়েশের এই দাবি প্রসঙ্গে তালেবানের কোনো প্রতিক্রিয়া না জানালে তালেবানের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, টহলরত তালেবান সদস্যদের গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে রিপোর্ট জানানো হবে।

জালালাবাদে গতকালের হামলা সম্পর্কে বার্তা সংস্থা এএফপি জানায়, তিনটি হামলার মধ্যে একটি হামলা সরাসরি তালেবানের টহল গাড়িকে লক্ষ্য করে চালানো হয়। ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণের মাধ্যমে হামলা করা হয়।

ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে বলেন, রোববারের হামলায় বেশ কয়েকজন তালেবান সদস্য আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

গত মাসে কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ২০০ জনের বেশি নিহত হন। এর দায়ও স্বীকার করেছিল দায়েশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ