spot_img
spot_img

আফগানিস্তানে নিরপরাধ মানুষ হত্যার আন্তর্জাতিক তদন্ত চাই: ইলহান ওমর

আফগানিস্তানে নিরপরাধ ও বেসামরিক মানুষ হত্যার বিষয়ে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন আমেরিকার কংগ্রেস সদস্য ইলহান ওমর।

তিনি বলেন, গত দুই দশকে আমেরিকার গোপন ড্রোন হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এসব হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত জরুরি। তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, কাবুলে ড্রোন হামলায় নিহতদের পরিবারের প্রতি আমরা ঋণী। আমরা যে অপরাধ করেছি তা স্বীকার করে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। একইসঙ্গে এ বিষয়ে আন্তর্জাতিক তদন্ত চালাতে হবে।

গত ২৯ আগস্ট আফগানিস্তান ছাড়ার আগে কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। এতে ৭ শিশুসহ ১০ বেসামরিক ব্যক্তি নিহত হয়। প্রথমে নিহতদের জঙ্গি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল মার্কিন বাহিনী। কিন্তু হামলার পরপরই প্রকাশ হয়ে পড়ে যে, নিহতরা বেসামরিক মানুষ। তাদের জঙ্গি সংশ্লিষ্টতা ছিল না। এরপর আমেরিকা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে জঙ্গি নয়, বেসামরিক মানুষ হত্যা করেছে তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ