spot_img
spot_img

আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর ছোট বোন ইন্তেকাল করেছেন

ইনসাফ | জুনাইদ আহমাদ


উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য প্রয়াত আমীর, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.) এর ছোট বোন, হাটহাজারী মাদরাসার উচ্চতর আরবী সাহিত্য বিভাগের প্রধান মাওলানা আনোয়ার শাহ আযহারীর আম্মা মোছাঃ মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ১১ টা পনেরো মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

মরহুমা আল্লামা বাবুনগরী রহ. এর ছোট বোন। দীর্ঘদিন যাবত তিনি ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর।

সাংসারিক জীবনে মরহুমা চার ছেলে ও তিন মেয়ের জননী ছিলেন। মেয়েরা সবাই কুরআনের হাফেজা এবং দুই ছেলেও হাফেজে কুরআন। বড় ছেলে মাওলানা আনোয়ার শাহ আযহারী মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে আরবী সাহিত্য ও হাদীসের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি হাটহাজারী মাদরাসার উচ্চতর আরবী সাহিত্য বিভাগের প্রধান হিসেবে খেদমতে নিয়োজিত আছেন।

মরহুমা মুর্শিদে আজম মাওলানা আবদুল মজিদ শাহ (রহ.) এর সুযোগ্য সন্তান বিশিষ্ট আলেম মাওলানা যাকারিয়া (রহ.) এর সহধর্মিণী ছিলেন।

আজ রাত নয়টায় চট্টগ্রাম হাটহাজারীস্থ মাদার্শা শাহ এর বাড়িতে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ