spot_img
spot_img

ওসি প্রদীপের ফাঁসির দাবিতে কক্সবাজারে মানববন্ধন

মেজর (অব.) সিনহা মুহাম্মাদ রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত ওসি প্রদীপসহ সব আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কক্সবাজার কমিটি।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে টেকনাফ থানায় দায়িত্ব পালনকালে ওসি প্রদীপের হাতে নির্যাতিত দৈনিক কক্সবাজার বাণীর সম্পাদক ফরিদুল মোস্তাফা খান বলেন, ওসি প্রদীপের ইয়াবা কারবারসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ছয়টি মিথ্যা মামলা করেছে। শুধু তাই নয় ওসি প্রদীপ ঢাকা থেকে আটক করে থানায় এনে চরম নির্যাতন এবং মিথ্যা মামলায় প্রায় এক বছর জেল খাটতে বাধ্য করেছে। আমরা ওসি প্রদীপসহ এ মামলার সব আসামির ফাঁসি চাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ