spot_img
spot_img

২ ইসরাইলি পুলিশকে গাড়িচাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা ফিলিস্তিনী চালকের

দখলদার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের উত্তরাঞ্চলীয় নাহারিয়া শহরে দুই ইহুদিবাদী পুলিশকে গাড়িচাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছেন এক ফিলিস্তিনী। আহত ইসরাইলের ওই দুই পুলিশের অবস্থাই আশঙ্কাজনক।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দৈনিক ইয়েদিউত আহারোনোত এর খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইসরাইলের ওই পত্রিকাটির তথ্যমতে, শহরের একটি পুলিশ চেকপোস্টেই কাছেই এই ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি ইসরাইলি পুলিশ। তাকে গ্রেপ্তার করতে হেলিকপ্টারও ব্যবহার করছে ইহুদিরা সেনারা।

ইসরাইলের টিভি চ্যানেল-টুয়েলভ জানিয়েছে, পুলিশের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েই দ্রুত পালিয়ে গেছে গাড়ির চালক।

এর আগে গত বুধবারও পশ্চিম বায়তুল মুকাদ্দাসে ইহুদিবাদীদের বিরুদ্ধে একটি হামলার ঘটনা ঘটেছে বলে ইসরাইলি সূত্রগুলো খবর দিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ