spot_img

বিরোধী জোটে বিভক্তি আনতে এজেন্সিগুলো সক্রিয়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিরোধী ঐক্যে বিভক্তি আনতে সরকার তার এজেন্সিগুলোকে সক্রিয় করেছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব অভিযোগ করেন।

তিনি বলেন, আজকে আমরা বিভক্ত। আমাদের সাংবাদিক সমাজ বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, আমাদের পেশাজীবী সংগঠনগুলো বলেন- এসব জায়গাগুলোতে বিভক্তি এসে গেছে এবং বিভক্তি সৃষ্টি করা হচ্ছে। অত্যন্ত সচেতনভাবে এই সরকারের যে এজেন্সিগুলো আছে; তারা আজ অত্যন্ত অ্যাক্টিভ। আমরা যারা গণতন্ত্র চাই, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব চাই- তাদের মধ্যে বিভিন্নভাবে ঐক্যের বিনষ্ট ঘটাচ্ছে।

ফখরুল বলেন, এই বিষয়টা সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করছি, লড়াই করছি, সংগ্রাম করছি; আমাদের বিভক্তির কোনও অবকাশ নেই। এই ফ্যাসিস্ট সরকারকে যদি সরাতে চাই জনগণের একটা দৃঢ় ঐক্যের প্রয়োজন আছে। একই সঙ্গে সমস্ত সংগঠনগুলো যারা গণতন্ত্রের বিশ্বাস করে তাদের ঐক্যের প্রয়োজন আছে।

মির্জা ফখরুল বলেন, এদেশের মানুষ এক দলীয় শাসনব্যবস্থা, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা চায় না। তারা বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাস করে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই ভয়াবহ শাসনের সরকারকে সরিয়ে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ