অন্য দেশের ওপর কথিত উন্নয়ন মডেল চাপিয়ে দেওয়া বন্ধ করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।
অন্য দেশগুলো গড়ে তোলার জন্য আমেরিকা আফগানিস্তানে দু দশকের যুদ্ধের অবসান ঘটিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করার পর এই আহ্বান জানালো রাশিয়া।
শনিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় এ আহ্বান জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, প্রসিডেন্ট বাইডেন ঘোষণা করেছেন যে, অন্য দেশগুলোকে গড়ে তোলার জন্য তারা বড় ধরনের সামরিক অভিযানের আমল শেষ করতে চাচ্ছে ন। আমরা আশা করি তারা শুধুমাত্র বলপ্রয়োগের ঘটনা বন্ধ করবে না বরং অন্যদের উপর নিজের প্রকৃত উন্নয়ন মডেল চাপিয়ে দেওয়া বন্ধ করবে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা গণতন্ত্রের সমালোচনা করে বলেন, নিজেদের ব্যবস্থা বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা চাপিয়ে এবং এর মাধ্যমে জোট বদ্ধ মানসিকতা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
সূত্র: পার্সটুডে।












