spot_img
spot_img

আমরা অস্ত্র তৈরির কর্মসূচি জোরদার করব: কিম জং উন

আমেরিকাকে হুঁশিয়ারি উচ্চারণ করে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ওয়াশিংটনের শত্রুতার জবাবে পিয়ংইয়ং অস্ত্র উৎপাদন কর্মসূচি জোরদার করবে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পার্লামেন্টের এক বৈঠকে তিনি এ কথা বলেন।

কিম জং উন বলেন, গত আট মাসে বাইডেন প্রশাসনের আচরণে এ কথা পরিষ্কার হয়ে গেছে যে, মার্কিন সামরিক বাহিনী উত্তর কোরিয়ার বিরুদ্ধে হুমকি দেওয়া এবং শত্রুতাপূর্ণ তৎপরতা আদৌ বন্ধ করেনি। বরং উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকার চাতুর্যপূর্ণ নীতি আরো জোরদার হয়েছে।

তিনি বলেন, আমি আমেরিকার শত্রুতাপূর্ণ তৎপরতা মোকাবেলার জন্য অস্ত্র কর্মসূচি জোরদার করার অনুমোদন দেব।

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির কারণে দেশটির ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। ওয়াশিংটন চায় উত্তর কোরিয়া তার অস্ত্র কর্মসূচি বাতিল করুক কিন্তু পিয়ংইয়ংয়ের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে রাজি নয় আমেরিকা। এছাড়া, পরমাণু নিরস্ত্রীকরণের বিনিময়ে কোনো অর্থনৈতিক সুবিধাও দিতে রাজি নয় মার্কিন প্রশাসন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ