বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

পাকিস্তান ও আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে আমেরিকা

তালেবানের হাতে পরাজয়ের পর পাকিস্তান এবং আফগানিস্তান সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে আমেরিকা। দেশটির বিরোধী রিপাবলিকান দলের ২২ জন সিনেটর এ বিষয়ে একটি খসড়া বিল প্রস্তাব করেছেন।

মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং সামরিক বাহিনীর চিপস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি আফগানিস্তানে মার্কিন বাহিনীর অপমানজনক ব্যর্থতার কথা স্বীকার করার পর সিনেট পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের এই উদ্যোগ নিল।

আফগান যুদ্ধে আঞ্চলিক দেশগুলোর মধ্যে পাকিস্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যুদ্ধে যেমন পাক সেনারা মার্কিন সামরিক বাহিনীকে সহায়তা করেছে তেমনি আমেরিকার বোমা ও ড্রোন হামলায় পাকিস্তানের হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া পাকিস্তানের অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যারা আর্থিক মূল্য বিশাল।

এরপরও যদি আমেরিকা পাকিস্তানের ওপর তালেবান ইস্যুতে নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে দেশটি আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের আরো ঘনিষ্ঠ হয়ে উঠবে। সে ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন মার্কিন সম্ভাব্য নিষেধাজ্ঞা আমেরিকার জন্য হিতে বিপরীত হবে। এরইমধ্যে পাকিস্তান চীনকে নিয়ে আঞ্চলিক কয়েকটি দেশের সঙ্গে একটি বলয় গড়ে তোলার চেষ্টা করছে যা মূলত মার্কিন-বিরোধী বলয় হিসেবে আত্মপ্রকাশ করবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ