spot_img
spot_img

সিলেটে কারাগারে যাওয়ার পরদিনই হাজতির মৃত্যু

সিলেট কেন্দ্রীয় কারাগারে যাওয়ার একদিন পরই এক হাজতি বৃদ্ধের মৃত্যু হয়েছে। ‘বুকে ব্যথা’র পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে তিনি মারা গেছেন। মৃত হাজতি মুহাম্মাদ জইন উদ্দিন (৮০) সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন ছতর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মুজিবুর রহমান বলেন, বয়োবৃদ্ধ জইন উদ্দিনকে গত পরশুদিন (মঙ্গলবার) কারাগারে প্রেরণ করা হয়। বুধবার রাতে বুকে ব্যথার কথা জানান জইন উদ্দিন। আমরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ