spot_img
spot_img

আমরা অস্ত্র তৈরির কর্মসূচি জোরদার করব: কিম জং উন

এবার অস্ত্র তৈরির কর্মসূচি নিয়ে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।

এ ব্যাপারে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, ওয়াশিংটনের শত্রুতার জবাবে পিয়ংইয়ং অস্ত্র উৎপাদন কর্মসূচি জোরদার করবে।

বৃহস্পতিবার (১ অক্টাবর) পার্লামেন্টের এক বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এসব কথা বলেছেন।

তিনি বলেন, গত আট মাসে এ কথা পরিষ্কার হয়ে গেছে যে, মার্কিন সামরিক বাহিনী উত্তর কোরিয়ার বিরুদ্ধে হুমকি দেয়া এবং শত্রুতাপূর্ণ তৎপরতা আদৌ বন্ধ করেনি। বরং উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকার চাতুর্যপূর্ণ নীতি আরো জোরদার হয়েছে।

কিম জং উন আরও বলেন, তিনি আমেরিকার শত্রুতাপূর্ণ তৎপরতা মোকাবেলার জন্য অস্ত্র কর্মসূচি জোরদার করার অনুমোদন দেবেন। উল্লেখ্য, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির কারণে দেশটির ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা।

সূত্র : পার্সটুডে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ