spot_img

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ওয়ার্ডে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহী ও নওগাঁর একজন করে আছেন। মৃতদের মধ্যে দুইজনই করোনা উপসর্গ নিয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৮৫ জন। রাজশাহীতে করোনা শনাক্তের হার ৫ দশমিক ০৬ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ