spot_img
spot_img

মার্কিন সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, ১ বছরে ৫৮০ জনের মৃত্যু

আমেরিকার সেনাবাহিনীতে আত্মহত্যার প্রবণতা ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ১৫ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় পেন্টাগন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই তথ্যকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন।

জানা যায়, ২০২০ সালে ৫৮০ জন মার্কিন সেনা আত্মহত্যা করেছে। অপরদিকে ২০১৯ সালে আত্মহত্যা করা মার্কিন সেনার সংখ্যা ৫০৪। আত্মহত্যাসংক্রান্ত ২০২০ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে ৩৮৪ জন ছিলেন কর্মরত অবস্থায়, ৭৭ জন অতিরিক্ত বাহিনীর এবং বাকি ১১৯ জন জাতীয় সুরক্ষা বাহিনীর সেনা।

মার্কিন গণমাধ্যম ইউএসএ টুডে জানায়, আত্মহত্যা করা অধিকাংশ সেনা ছিলেন তরুণ ও পুরুষ।

ইউএসএ টুডে আরও জানায়, আলাসকায় সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতারোধে সেনাবাহিনী ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ করেছে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের আত্মহত্যা প্রতিরোধ অফিসের পরিচালক ডা. কারিন অরভিস বলেন, আত্মহত্যা আমেরিকা ও সেনাবাহিনীর মধ্যে গুরুতর জনস্বাস্থ্য সমস্যা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ