বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

পাকিস্তানে নারীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ মার্কেট

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুধু নারীদের জন্য বিশেষ মার্কেট তৈরি করা হচ্ছে। ওই মার্কেটে শুধু নারীরাই ব্যবসা পরিচালনা করতে পারবেন।

শুক্রবার (১ অক্টোবর) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ এর বরাত দিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার শেখ রশিদ ইসলামাবাদ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১২তম বার্ষিক বৈঠকে এই ঘোষণা দেন। ৩০ অক্টোবর মার্কেটটি নিমার্ণ করা হবে বলে তিনি জানান।

পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য নারীদের অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ। তিনি নারীদের এগিয়ে এসে জীবনের সর্বক্ষেত্রে অবদান রাখার আহ্বান জানান।

পাকিস্তানে ইতোমধ্যে মেয়েদের জন্য দুইটি বিশ্ববিদ্যালয় রয়েছে। রাওয়ালপিন্ডিতে মেয়েদের জন্য শিগগিরই আরেকটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা বলেও জানা পাক স্বরাষ্ট্রমন্ত্রী।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ