জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।
শনিবার (২ অক্টোবর) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।
শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ইন্তিকালে জাতি একজন প্রবীণ রাজনীতিবিদকে হারালো। আমরা মরহুম জিয়াউদ্দিন আহমেদ বাবলুর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, শনিবার (২ অক্টোবর) সকাল ৯টা ১২ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।











