spot_img
spot_img

হুঁশ করে কথা বলবেন; দুঃসাহস দেখাবেন না মিস্টার ওসমান: আইভী

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানকে ইঙ্গিত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, হুঁশ করে কথা বলবেন। আমি কোনো অন্যায় কাজ তো করিনি যে মাফ চাইবো। ক্ষমা চাইবেন আপনারা। আমাকে ক্ষমা চাইতে বলেন কোন দুঃসাহসে? দুঃসাহস দেখাবেন না মিস্টার ওসমান। কখনও কিছু বলিনি আপনাকে।

শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা সিটি কমপ্লেক্স ভবন ও মুক্তিযোদ্ধা সড়ক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, নারায়ণগঞ্জ শহরের মানুষ আপনার কথা বলা বন্ধ করে দেবে। কার সঙ্গে লড়তে আসেন? কথা বুঝে বলবেন। বাজে কথা বলবেন না।

তিনি বলেন, অনেকেই ধমকের সুরে আমাকে বলে কথা বন্ধ রাখতে। যারা এসব কথা বলেন তারা তো ঢাকায় বসবাস করেন। দিনের বেলায় নারায়ণগঞ্জে ব্যবসা-বাণিজ্য আর চাঁদাবাজি করে রাতে ঢাকায় গিয়ে থাকেন। আমি তো ঢাকায় বসবাস করি না। আমার চৌদ্দ পুরুষ নারায়ণগঞ্জে থাকেন। আমাকে ধমক দিয়ে কাজ হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ