spot_img
spot_img

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় দুইজনের ৩ দিন করে রিমান্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহাম্মাদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার দুইজনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শুনানি শেষে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর বিচারক তামান্নাহ ফারাহ এর আদালত এ আদেশ দেন।

কোর্ট পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় গ্রেফতার রোহিঙ্গা মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম ও শওকত উল্লাহকে পুলিশ আদালতে সোপর্দ করে এবং ৭ দিনের রিমান্ড আবেদন করে। এরপর রাতে তাদের কারাগারে পাঠানো হয়। আজ বেলা ১১টার দিকে দুই রোহিঙ্গাকে কারাগার থেকে আদালতে আনা হয়। আজ বেলা তাদের রিমান্ড মঞ্জুর হলো।

এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের সি ব্লকের নুর বশরের পুত্র মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিমকে এপিবিএন ও শনিবার বিকালে কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের রহিম উল্লাহর পুত্র শওকত উল্লাহকে পুলিশ গ্রেফতার করে।

এদিকে রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ