রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ইলিয়াস (৩৫) নামে আরও এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার দুপুর ১২টার দিকে কুতুপালং ক্যাম্প-৫ থেকে তাকে আটক করা হয়েছে।
এ সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক মো. নাইমুল হক।
তিনি জানান, আটক ইলিয়াসকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আলোচিত এ মামলায় এ পর্যন্ত পাঁচজনকে আট করেছে পুলিশ। এদের মধ্যে দুই আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তারা হলেন— মোহাম্মদ সলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম (৩৩) এবং শওকত উল্লাহ (২৩)। তারা দুজনই রোহিঙ্গা।










