যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেই সাথে গাড়ির ছাদে একটি রাজনৈতিক বক্তব্য লিখে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনার প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক বলেছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বৃহস্পতিবার সকালে করা হয়েছে। গাড়িতে যে শব্দগুলো লিখে যাওয়া হয়েছে তাতে পরিস্কার যে এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি টার্গেট করে হামলা।
২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই নানাভাবে টিউলিপ হেনস্থার শিকার হয়েছেন। বর্তমানে তিনি পুলিশ প্রহরায় নিরাপদ আছেন বলে সূত্র জানিয়েছে।











