spot_img

দায়েশের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে তালেবান

আফগানিস্তানের রাজধানীতে কাবুলের উত্তরে রবিবার দায়েশের আস্তানায় অভিযান চালিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার। এ সময় ওই আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় সেখানে থাকা বেশ কিছু সন্ত্রাসী নিহত হয়। তালেবান সরকারের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রবিবার সকালে কাবুলের ঈদগাহ মসজিদে আফগান সরকারের তথ্য উপমন্ত্রী জবিহুল্লাহ মুজাহিদের মায়ের জন্য দোয়া অনুষ্ঠান চলাকালে মসজিদের বাইরে হামলা চালায় দায়ে’শ। এতে অন্তত পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়। আহত হয় কমপক্ষে আরও চার জন।

এ ঘটনার পর অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় দায়েশের একটি আস্তানা। তবে আফগান সরকারের পক্ষ থেক দুই ঘটনার কোনও যোগসূত্রের কথা নিশ্চিত করা হয়নি।

তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, রবিবার কাবুলের উত্তরাঞ্চলীয় এলাকায় দায়েশের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে তালেবানের একটি বিশেষ ইউনিট। অভিযানে সন্ত্রাসীদের ঘাঁটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ