প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমিত সম্পদ নিয়ে ও নানা প্রতিকূলতার মাঝে মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় দিলেও সংকট নিরসনে প্রধান আন্তর্জাতিক শক্তিগুলোর নিষ্ক্রিয়তায় বাংলাদেশ মর্মাহত হয়েছে। আন্তর্জাতিক অংশীদারদের কাছে প্রস্তাব রেখেছি নিরাপত্তা ও মর্যাদাসহ তাদের মিয়ানমারে ফেরতের।
সোমবার (৪ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, করোনা মহামারি থেকে টেকসই উত্তরণ, জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়ন ইস্যুতে ইতিবাচক প্রস্তাব রেখেছে বাংলাদেশ। বিশ্বকে বাঁচাতে ধনী দেশগুলোকে মূখ্য ভূমিকা নিতে আমরা চাপ দিয়েছি।










