spot_img
spot_img

জাবিহুল্লাহ মুজাহিদের একাউন্ট স্থগিত করে আবার সচল করল টুইটার

আফগান সরকারের তথ্য উপমন্ত্রী ও তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের টুইটার একাউন্ট সাময়িকভাবে স্থগিত করে আবার সচল করে দেওয়া হয়েছে। রোববার কাবুলে বোমা বিস্ফোরণের নিন্দা জানিয়ে জাবিহুল্লাহ মুজাহিদের নিন্দা জানিয়ে টুইটের পরপরই এই পদক্ষেপ নেয় টুইটার কর্তৃপক্ষ।

টুইটার কর্তৃপক্ষ জানায়, জাবিহুল্লাহ মুজাহিদের একাউন্ট থেকে ‘কিছু অস্বাভাবিক কার্যক্রমের’ জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে।

২০১৭ থেকে দারি ও পশতু ভাষায় জাবিহুল্লাহ মুজাহিদ তার টুইটার একাউন্টে তালেবানের পক্ষ থেকে বক্তব্য ও বার্তা দিয়ে আসছিলেন। এই একাউন্ট থেকেই আফগান তালেবানের বক্তব্য বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন জাবিহুল্লাহ মুজাহিদ।

রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের ঈদগাহ মসজিদের বাইরে এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ২০ জন আহত হওয়ার খবর জানায় সংবাদমাধ্যমগুলো।

তালেবানের মুখপাত্র বিলাল করিমির সূত্র দিয়ে খবরে জানানো হয়, বিস্ফোরণে তালেবান যোদ্ধাদের কোনো ক্ষতি না হলেও বিপুল বেসামরিক লোক হতাহত হয়েছেন।

ওই সময় মসজিদে জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের স্মরণে দোয়া মাহফিল চলছিলো।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ