spot_img

পাসপোর্ট ও পরিচয়পত্র ইস্যু করার সিদ্ধান্ত নিল আফগান সরকার

আফগানিস্তানের জনগণকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

আফগান সরকারের তথ্য উপমন্তরী জবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তালেবান সরকারের নেতৃত্ব পরিষদ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার সিদ্ধান্ত দিয়েছে।

কয়েক সপ্তাহ আগে তালেবান সরকার বিগত সরকারের আমলে ইস্যু করা পাসপোর্টকে বৈধতা দিয়েছিল। তবে দেশের প্রয়োজনে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ