spot_img
spot_img

৬ ঘণ্টা ফেসবুক বন্ধ থাকায় জাকার’বার্গের ক্ষতি ৭০০ কোটি ডলার

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ম্যাসেঞ্জার টানা ছয় ঘণ্টা বন্ধ ছিল। এতে করে তাদের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সোমবার রাত থেকে ছয় ঘণ্টার বেশি সময় ব্যাহত হয় অ্যাপগুলোর পরিষেবা। এতে করে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ কমে যায় ৭০০ কোটি ডলার।

প্রসঙ্গত, মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর পৌনে ৪টার দিকে অ্যাপগুলো আবার সচল হয়। প্রতি ঘণ্টায় ফেসবুকের আয় ৫ লাখ ৪৫ হাজার ডলার। এই ছয় ঘণ্টায় তাদের বিপুল ক্ষতি হয়েছে।

বন্ধের কারণ
হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম বিকল হওয়ার বিষয়ে ব্লগ পোস্টে ফেসবুক জানায়, ব্যাকবোন রাউটারে কনফিগারেশন পরিবর্তনের কারণে এমনটি হয়েছিল, যা ডেটা সেন্টারের মধ্যে নেটওয়ার্ক ট্র্যাফিককে সমন্বয় করে।

ফেসবুকের কর্মীরা সংবাদমাধ্যমকে জানান, অভ্যন্তরীণ ভুলের জন্যই এই ঘটনা ঘটেছে। ডোমেনে ভুল হওয়ার জন্যই গোটা সার্ভার ক্র্যাশ করেছে। তাদের কেউ কেউ বলছেন, রাউটিং সিস্টেমের গোলমাল থেকে এই ঘটনা ঘটেছে। তবে ইচ্ছাকৃতভাবে এ কাজ করা হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ