spot_img
spot_img

র‌্যাবের নতুন গোয়েন্দা প্রধান লে. কর্নেল মশিউর রহমান

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গোয়েন্দা শাখার পরিচালকের নতুন দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল। এর আগে তিনি র‌্যাব-৭ এর অধিনায়ক ছিলেন।

আগামীকাল বুধবার (৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে র‌্যাবের গোয়েন্দা শাখার দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

জানা যায়, লে. কর্নেল মশিউর রহমান লে. কর্নেল খায়রুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। তিনি (খায়রুল) আগের কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে যাচ্ছেন। সেখান থেকে নভেম্বরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তার যাওয়ার কথা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ