spot_img

সরকার জনবিস্ফোরণের ভয়ে ভীত: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার জনবিস্ফোরণের ভয়ে ভীত। তাই তারা নানাভাবে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হয়রানি করেছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জনসমর্থনহীন বিনাভোটের সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যন্ত্রকে কব্জায় নিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা ভূলুণ্ঠিত করা হয়েছে। গত রাতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নের বাড়িতে গ্রেপ্তার অভিযান চালিয়েছে পুলিশ। নয়নকে বাড়িতে না পেয়ে তার বৃদ্ধ বাবা ও দুই চাচাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, সরকার বিএনপিসহ দেশের সব বিরোধী দলকে দমন করতে নব্যবাকশালী শাসন বলবত রেখে জনগণকে শাসন ও শোষণ করতে চায়। রাজনীতিকে নসাৎ করতে আওয়ামী সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসনে মাতোয়ারা।

বিএনপি মহাসচিব বলেন, সরকার তাদের বেসামাল অবস্থাকে সন্ত্রাসী কায়দায় সামাল দেওয়ার জন্যই বিএনপির নেতাকর্মীদের দমন-নিপীড়নে লিপ্ত রয়েছে।

এই জালিম সরকারের এসব অন্যায় ও কুমতলব তছনছ করে দেশে হারানো গণতন্ত্র, রাজনীতি ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে জনগণ এখন রাজপথে নামার প্রস্তুতি গ্রহণ করছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ