আফগানিস্তানের শাসন গ্রহণ করার পর দেশটির অস্থিতিশীল পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত মাধ্যমিকের নারী শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার অনুমতি দেয়নি আফগান সরকার। সেসময় দেশটির সরকারের পক্ষ থেকে নারী শিক্ষার্থীদের নিরপাত্তা নিশ্চিত করার পর স্কুলে যাওয়ার অনুমিত দেওয়া হবে বলে জানানো হয়েছিল। তবে এবার একাধিক প্রদেশে নারী শিক্ষার্থীদের জন্য স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে আফগান সরকার।
জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পাওয়া সুহাইল শাহিন নিজের টুইটারে একাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। টুইটার বার্তায় তিনি বলেন, কুন্দুজ প্রদেশের মাধ্যমিক স্কুলগুলো ছাত্রীদের জন্য উন্মুক্ত। ছাত্রীরা প্রদেশের স্কুলগুলোতে ফিরতে শুরু করেছে।
টুইটারে ভিডিও পোস্ট করে তিনি লিখেন, কুন্দুজ প্রদেশের খান আবাদ এলাকায় হাই স্কুলে যাচ্ছে মেয়েরা।
ভিডিওতে দেখা যায়, কালো পোশাক ও সাদা স্কার্ফ পরে স্কুলে হাজির হয়েছে ছাত্রীরা। অনেকে নেকাব পড়ে স্কুলে এসেছে। আবার অনেকেরই হাতে ছিল আফগান সরকারের কালিকা খচিত নতুন পতাকা।
Girls Are Going to High Schools in Khan Abad, Kunduz Province. pic.twitter.com/fviUaQR3MI
— Suhail Shaheen. محمد سهیل شاهین (@suhailshaheen1) October 4, 2021











