spot_img
spot_img

তালেবান কোনো অবস্থায় নারী শিক্ষার বিরোধী নয়: আফগান শিক্ষামন্ত্রী

আফগানিস্তানের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ মুনির বলেছেন, তালেবান কোনো অবস্থায় নারী শিক্ষার বিরোধী নয় এবং বিষয়টি এর আগেও ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) কাবুলে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

আফগান শিক্ষামন্ত্রী বলেন, স্কুল ও কলেজের ছাত্রীদের ক্লাসের জন্য নারী শিক্ষক ও ছাত্রদের জন্য পুরুষ শিক্ষক এখন সময়ের দাবি। গার্লস স্কুলগুলোর জন্য সব শিক্ষক থাকবেন নারী এবং বয়েস স্কুলগুলোর জন্য পুরুষ শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে। ইসলামি হিজাব পরিধানের ব্যবস্থা রেখে স্কুলগুলো খুলে দেওয়া হবে।

নুরুল্লাহ মুনির বলেন, গার্লস স্কুলগুলোর জন্য ইসলামি অনুশাসন মেনে নিরাপদ পরিবেশ সৃষ্টি করা হবে।

তালেবান সরকারের শিক্ষামন্ত্রী এর আগে এক বক্তব্যে বলেছিলেন, স্কুল ও কলেজের ছাত্রীদের জন্য বিশেষ কোনো ড্রেস কোড থাকবে না তবে ছাত্রীদেরকে ইসলামি অনুশাসন ও আফগানিস্তানের ঐহিত্য ও সংস্কৃতি মেনে পোশাক পরে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ