spot_img

খালেদা জিয়া আপনি পাকিস্তানে চলে যান: ইনু

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে পাকিস্তানে চলে যেতে বলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আপনি পাকিস্তানে চলে যান। বাংলাদেশ ভালো লাগে না, থাকার দরকার কী? তিনি এখনো পাকিস্তানের ট্রেনেই অবস্থান করছেন।

শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ শেখ রাসেল অডিটোরিয়ামে জেলা জাসদের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, ‌‌দেশ আজ দুই শত্রুতে আক্রান্ত। ঘরের বাইরে রাজাকার আল বদর আর ভেতরে দুর্নীতিবাজ খন্দকার মোশতাকের অনুসারীরা। তারা উইপোকার মতো সরকারের উন্নয়ন খেয়ে ফেলছে।

তিনি বলেন, গণতন্ত্রের নামে রাজাকারদের, জঙ্গিদের, খুনিদের হালাল করার রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না, চলবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ