spot_img

ছাত্র জমিয়তের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) বিকাল ৪টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি এখলাসুর রহমান রিয়াদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশব্যাপী সাংগঠনিক ও প্রচার কার্যক্রমকে আরো গতিশীল করা, বর্তমান প্রেক্ষাপটে ছাত্র রাজনীতির গতিবিধি নিয়ে বিস্তারিত আলোচনা ও মাহে রবিউল আউয়াল-১৪৪৩ হিজরী উপলক্ষে জাতীয় সিরাত প্রবন্ধ প্রতিযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও সভায় কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকদের অনুপস্থিতিতে সহ-সাধারণ সম্পাদক সাব্বির আহমদকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও অপর সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসানকে অতিরিক্ত অর্থ বিভাগের দায়িত্ব প্রদান করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ