১২-১৭ বছরের ৩০ লাখ শিশুকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রবিবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটায় বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানসে ভ্যাকসিন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জন্মনিবন্ধনের মাধ্যমে শিশুদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হবে। স্কুল থেকে সার্টিফাই করবে। ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা হাতে আছে। ১২-১৭ বছরের ৩০ লাখ শিশুকে টিকা দেওয়া হবে।
তিনি বলেন, চারদিন আগে জেনেভা সফর করেছি। শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সঙ্গে কথা বলেছি। তারা সংক্রমণরোধে স্কুল-কলেজের শিক্ষার্থীদের (১২ থেকে ১৭ বছর) ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে।











