spot_img

রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জনের মৃত্যু

রাশিয়ায় একটি বিমান লেন বিধ্বস্ত হয়ে ১৬ আরোহী নিহত হয়েছে।

স্থানীয় সময় রোববার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাতারস্তানে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় দেশটির জরুরি সহায়তাবিষয়ক মন্ত্রণালয়।

জানা যায়, বিমানটিতে ২৩ যাত্রী ছিলো। সাতজনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুই পাইলটও আছে।

চলতি বছর সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনায় সাইবেরিয়ায় চারজন নিহত ও ১২ জন আহত হয়।

১৯৭০ সালে চেক প্রজাতন্ত্র দুই ইঞ্জিনবিশিষ্ট স্বল্প দূরত্বে পরিবহনযোগ্য এল-৪১০ টার্বোলেড বিমানটি তৈরি করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ