spot_img
spot_img

বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছে প্রায় ২১ কোটি ৫৮ লাখ মানুষ

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ চলছেই। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮ লাখ ৬৭ হাজার মানুষের। আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৮৬ লাখের বেশি মানুষ। এর মাঝে সুস্থ হয়ে উঠেছেন ২১ কোটি ৫৮ লাখের মতো মানুষ।

সোমবার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, করোনাভাইরাসে মারা গেছেন ৪৮ লাখ ৬৬ হাজার ৯৫২ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২৩ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ৩৩ জন মানুষ।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ২১ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ৭০১ জন সুস্থ হয়ে উঠেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ