spot_img

দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ আছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ আছে এবং সরবরাহও স্বাভাবিক রয়েছে। পাশাপাশি ভারত ও মিয়ানমার থেকে নিয়মিত পেঁয়াজ আমদানি করা হচ্ছে। তাই পেঁয়াজ নিয়ে আতংকিত হবার কোন কারণ নেই।

সোমবার (১১ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশীয় প্রায় পাঁচ লাখ মেট্রিক টন পেঁয়াজ মজুদ রয়েছে। টিসিবি ৩০ টাকা কেজি দরে ৪০০ ট্রাক সেলের মাধ্যমে প্রতিদিন পেঁয়াজ বিক্রি করছে। সুতরাং পেঁয়াজ নিয়ে আতংকিত হবার কারণ নেই। কোন ধরনের কারসাজির মাধ্যমে কেউ অতি-মুনাফার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আগামী এক মাসের মধ্যে গ্রীষ্মকালীন নতুন পেঁয়াজ বাজারে চলে আসবে। পেঁয়াজের আমদানি সহজ ও দ্রত করার জন্য ইতোমধ্যে বিদ্যমান পাঁচ ভাগ আমদানি শুল্ক প্রত্যাহারের পাশাপাশি বন্দরে দ্রুত খালাসের বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছে। আশা করি- আগামী ৩ থেকে ৪ মাসের জন্য আমদানি-শুল্ক প্রত্যাহার করে রাজস্ব বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ