spot_img
spot_img

বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন নাদিমকে (৩০) ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃপক্ষ।

সোমবার (১১ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে শহরের বাঁশবাড়ী এলাকার সামসুল হক সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, বাঁশবাড়ী সামসুল হক রোডের হাজী উসমান গনির ছেলে ইমরান নাদিম দীর্ঘদিন থেকে মাদক কারবারের সাথে জড়িত মর্মে সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ভারপ্রাপ্ত পরিদর্শক মুহাম্মাদ আশরাফুল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় নাদিমকে গ্রেফতার ও তার বাসা থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হলে তাকে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, গ্রেফতার ইমরান হোসেন নাদিমকে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ