spot_img
spot_img

ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় কেউ মারা যাননি। এছাড়াও এ সময়ে ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছয়জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯২ জন রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন ১০। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।

মমেক এ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহের ফুলবাড়িয়ার মোতালেব (৩৫), ত্রিশালের হেলাল মিয়া (৭০), শেরপুর সদরের নূর ইসলাম (৬০) ও জামালপুর সদরের সালেহা বেগম (৭০)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ