বিধিনিষেধ অমান্য করে ইলিশ শিকারের অপরাধে মানিকঘঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদী থেকে ২১ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় আটককৃতদের ১৪জনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ৭জন অপ্রাপ্ত হওয়ায় তাদেরকে পরিবারের জিম্মায় পাঠানো হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত তাদেরকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদার নেতৃত্বে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃত ২১জনের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও বেশকিছু মাছ জব্দ করা হয়েছে।
শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল আলম জানান, জব্দ ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। আর কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।











