ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ২৭ জাতির এ জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মর্যাদা হারাতে চলেছে। সম্ভবত এ জোট আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতা চর্চার নীতিতে অবজ্ঞার বস্তুতে পরিণত হবে।
রোববার (১০ অক্টোবর) এক ব্লগ পোস্টে তিনি এসব কথা বলেন।
জোসেফ বোরেল বলেন, ইউরোপীয় দেশগুলো এবং ন্যাটো জোটের নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের কাজ করা উচিত। একে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের মর্যাদা হারানোর ঝুঁকি ঠেকানো যাবে।
তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইউরোপীয় ইউনিয়ন আর গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে থাকছে না বরং দিন দিন অবজ্ঞার পাত্রে পরিণত হওয়ার ঝুঁকির মুখে রয়েছে। এ অবস্থায় অন্যদের সিদ্ধান্তের ব্যাপারে মাথা না ঘামিয়ে নিজেদের বিষয়গুলো ঠিক মতো পরিচালনার দিকে নজর দেয়া উচিত।
তিনি বলেন, চীন এবং রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে, এ চেষ্টা চলছে আঞ্চলিক ও আন্তর্জাতিক সব ক্ষেত্রেই।











