spot_img

দেশবিরোধী চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে তৎপর: ধর্ম প্রতিমন্ত্রী

দেশবিরোধী চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে তৎপর বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে বরিশালে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছে সরকার। তবে দেশবিরোধী চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে তৎপর। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে না বুঝে কোনও বিষয়ে স্ট্যাটাস দেওয়া ও শেয়ার না করার আহ্বান জানাই।

তিনি বলেন, বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে এবং উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে অপতৎপরতা চালাচ্ছে স্বাধীনতাবিরোধী চক্র।

জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী সেমিনারে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা অংশ নেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ