spot_img
spot_img

অপহরণের ৪ দিন পর রোহিঙ্গা যুবক উদ্ধার; গ্রেফতার আরেক রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে গত ৮ অক্টোবর অপহরণ হওয়া রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আতাউল্লাহ নামের আরেক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে ২৪ নম্বর ক্যাম্পের লেদা বি-ব্লকের মৌলভীপাড়া হাসানের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

১৬ এপিবিএনের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত শুক্রবার (৮ অক্টোবর) আরিফুল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে অপহরণ করে দাবি করা হয় মোটা অংকের মুক্তিপণ। অভিযোগ পেয়ে গতকাল মঙ্গলবার লেদা বি-ব্লকের মৌলভীপাড়া হাসানের বাড়ি থেকে সেই যুবককে উদ্ধার করা হয়। এ সময় মুক্তিপণ নিতে আসা অপহরণ চক্রের সদস্য আতাউল্লাহকে আটক করা হয়।

তিনি জানান, উদ্ধার যুবককে তার পরিবারের কাছে পাঠানো হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রাতেই তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার সকালে আদালতে তোলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ