spot_img
spot_img

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে সবাই করোনা উপসর্গ নিয়ে মারা যান।

বুধবার (১৩ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ৯ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭৪ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ