spot_img

দেশের ছয় জেলায় বন্ধ মোবাইল ইন্টারনেট সেবা

কুমিল্লা, চট্টগ্রাম, বি. বাড়িয়া ও চাঁদপুরসহ দেশের কয়েকটি জেলার দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করেছেন মুঠোফোনের গ্রাহকেরা। অপারেটর সূত্রগুলোও জানিয়েছে, ছয়টি জেলায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে।

অপারেটর সূত্র জানায়, বুধবার (১৩ অক্টোবর) প্রথমে কুমিল্লায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। এরপর আরও পাঁচটি জেলায় পর্যায়ক্রমে ইন্টারনেট বন্ধ করা হয়।

দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ করা জেলাগুলো হলো কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুর। গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা মুঠোফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ